নিজস্ব প্রতিনিধি, কুমিল্লাঃ দেবিদ্বার উপজেলা ২নং ইউসুফপুর ইউনিয়নের মুগসাইর গ্রামে “মুগসাইর সুন্নীয়া জামে মসজিদের” খতিব মাওলানা সুলতান উদ্দিন নুরী দুর্বৃত্তদের আঘাতে গুরুতর যখম হয়েছেন। ১১/১০/২০১৯ শুক্রবার ভোরে ফজর নামাজ পড়াতে যাওয়ার সময় ইউনিয়ন যুবলীগ সভাপতি সফিকুল ইসলামের বাড়ির পাশে কালভার্টে ঘটনাটি ঘটেছে।
ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে আগে থেকেই উৎপতে ছিল। মাওলানা সুলতান উদ্দিন নুরী ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছাঁমাত্র আচম্কা হামলা করেছে। ওনার মুখে এবং মাথায় আঘাত করেছে। প্রচুর রক্তক্ষরনের কারনে ভিক্টিমের অবস্থা আশঙ্কা জনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করা হয়েছে।
জানা যায় তাহার বাড়ি ব্রাহ্মনপাড়া উপজেলা শশীদল ইউনিয়ন চৌব্বাস গ্রামে। তিনি প্রায় দুই বছর যাবৎ দেবিদ্বার উপজেলা ২নং ইউসুফপুর ইউনিয়নের মুগসাইর গ্রামে “মুগসাইর সুন্নীয়া জামে মসজিদে” ইমাম ও খতিবের দ্বায়িত্ব পালন করে আসছেন। সদা হাস্যোজ্জল এবং সদালাপী এই লোকটিকে কে বা কেনো এমন নিঃসস হামলা করেছে এটা স্থানিয় হাজারো জনতার প্রশ্ন। মসজিদে ইমামতি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের হিসাবে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা রাতের আধারে মাওলানা সুলতান উদ্দিন নুরী এর উপর এ হামলা চালাতে পারে বলে ধারনা করছে স্থানিয় জনতা।
সূত্র জানায় এলাকায় মসজিদ নিয়ে দুইটি গ্রুপে বিভক্ত, একটি বৃহৎ অংশ আহত ভিক্টিমের পক্ষে এবং অপর অংশ মসজিদের সাবেক ইমাম মো: এরশাদুর রহমান ওরফে বাচ্চু মৌলভী। স্থানিয় সূত্র আরও জানায় গত প্রায় দুই বছর আগে সংগত কারনে মসজিদের সংখ্যাগরিষ্ঠ মুসল্লী এবং কমিটির সমন্ময়ে তাহাকে অব্যাহতি দিয়ে মাওলানা সুলতান উদ্দিন নুরীকে নতুন ইমাম হিসাবে নিয়োগ দেয়। সেই থেকে বাচ্চু মৌলভী নিজের ইমামতি ফিরে পাওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছেন। ইতিমধ্যে তিনি নিজেকে পীর এবং ছেলেদেরকে পীরজাদা বলে পরিচয় দিচ্ছেন। তাহার দুইছেলে কথিত পীরজাদা মাহাবুবুর রহমান এবং পীরজাদা হাবিবুর রহমান।
হামলার খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং পর্যবেক্ষন করেন। সন্ধেহ জনক কারনে জিজ্ঞসাবাদের জন্য বাচ্চু মৌলভীর দুইছেলে কথিত পীরজাদা মাহাবুবুর রহমান এবং পীরজাদা হাবিবুর রহমানকে পুলিশ থানায় নিয়েছেন বলে জানাগেছে। থানায় যোগাযোগ করাহলে কর্তব্যরত কর্মকর্তা জানান মামলার প্রকৃয়া চলছে।
স্থানিয় জনতা জানায় এই হামলা মধ্যযোগীয় বর্বরতাকেও হারমানিয়েছে। ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তুির জন্য আইন সৃঙ্খলা বাহিনীর সু-দৃষ্টি কামনা করছেন এলাকার সর্বস্তরের জনগন।


