জেলা প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ শ্রীনগর র্যাবের অভিযানে দুই বছরের সাজা প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১র প্রেস রিলিজে জানান- গোপন সংবাদের ভিত্তিতে ২অক্টোবর দুপুর সাড়ে ১২টায় র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উপজেলার নাওপাড়া এলাকায় অভিযান পরিচানা করে দুই বছরে সাজা প্রাপ্ত আসামী জিল্লুর রহমান ওরফে জিল্লু (৪২)কে গ্রেফতার করেন।
প্রেস রিলিজে আরোও জানান- এ আসামীর রিরুদ্ধে লৌহজং থানার মামলা নং ৯(২)১৫, জি,আর ৩২/১৫, শ্রীনগর থানার প্রসেস নং ৩৪২/১৯ তারিখ ১৩/০৭/২০১৯ ইং, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১০) এর ৩(ক) এর ০২ বছরের সাজা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জেলার শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।


