মুরাদনগরে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে মিলাদ ও দোয়া মাহফিল

ওসমান গনি সরকার, মুরাদনগর(কুমিল্লা) উপজেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা সদরে অবস্থিত কলেজের অডিটোরিয়াম হল রুমে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আলাউদ্দীন ভূঞা জনী।
সহকারী অধ্যাপক মো. তকদিরুল ইসলামের  সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক ছাত্তার মিয়া, দ্বীন দয়াল পাল, কলেজের বিদ্যুৎসাহী সদস্য শাহীদুল হক, অভিভাবক সদস্য লুৎফুর রহমান, অরূপ নারায়ণ পোদ্দার, মোঃ হাসান প্রমূখ। পরীক্ষার্থীদের পক্ষ থেকে ইমন হোসেন, রুমি আক্তার, জুয়েল হোসেন, সাবিকুন্নাহার সাদিকা বক্তব্যে রাখেন।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন অত্র কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাফিজ। এসময় অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মাহফিল সমাপ্তি হয়।