ওসমান গনি সরকার, মুরাদনগর (কুমিল্লা) উপজেলা প্রতিনিধি: “বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে শনিবার সকাল ১১ টায় ১৬ নং ধামঘর ইউনিয়ন পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয় কিশোর-কিশোরী ক্লাবে জাতীয় কন্যাশিশু দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আলাউদ্দিন ভূঞা জনী।
দারোরা কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক আব্দুর রব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল খন্দকার, পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহাবুবুর রহমান ও দাতা সদস্য মোঃ বাবুল মিয়া, জেলা ফিল্ড সুপারভাইজার মেহেদী হাসান, ক্রেডিট সুপারভাইজার মোঃ কামরুল হাসান ভূঁইয়া, জেন্ডার প্রোমোটার সাইফুল ইসলাম, ওসমান গনি সরকার ,সোহাগী আক্তার, জেসমিন আক্তার, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আনিসুর রহমানসহ কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১৫ নং নবীপুর ইউনিয়ন বেগমগঞ্জ কিশোর- কিশোরী ক্লাব,১৯ নং দারোরা কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীবৃন্দ, অনুষ্ঠানে কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন আবৃত্তি পরিবেশন সহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে দিনটি উদযাপন করে,
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর শিশু অধিকার সপ্তাহের সূচনা হয়। ৩০ সেপ্টেম্বর পালিত হয় কন্যাশিশু দিবস। এ উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। শিশু অধিকার সপ্তাহ ও কন্যাশিশু দিবসের উদ্দেশ্য হলো, শিশুদের ব্যাপারে যেন আমরা যত্নবান হই, তারা যেন কোনো বঞ্চনা বা অবহেলার শিকার না হয়, সে জন্য সবাইকে সচেতন করা। লিঙ্গবৈষম্য রোধে ২০০০ সাল থেকে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে কন্যাশিশু দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। তারপর থেকে প্রতিবছরই কন্যাশিশু দিবস পালিত হয়ে আসছে।


