তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে সফরকারী আফগানিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে মুস্তাফিজের করা ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই চার হাঁকিয়েছিলেন আফগান ওপেনার রহমতউল্লাহ গুরবাজ। তৃতীয় ওভারে সেই গুরবাজকেই চারের খেসারত দিতে হয়। মুস্তাফিজের বলে এগিয়ে এসে মারতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটে বলে ঠিকমতো হয়নি। অনেক উঁচুতে ওঠা ক্যাচ মিড অনে ধরেছেন তামিম।
দলীয় ১১ রানে ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি।
প্রথম ওভারে ৭ রান দেওয়ার পর নিজের দ্বিতীয় ওভারে মুস্তাফিজ দিলেন মাত্র ৩ রান। এরপরের ওভারে কাটার মাস্টার দিলেন মাত্র ১ রান! মুস্তাফিজের বলে বেশ ভোগান্তিতে আফগান টপ অর্ডার।
তাসকিনের বল ডিপ স্কয়ার লেগে উড়িয়ে মেরেছিলেন ইব্রাহিম। কিন্তু বলের দিকে না গিয়ে ক্যাচ নিজের কাছে আসার জন্য অপেক্ষা করতে গিয়েই গড়বড় পাকিয়ে ফেলেন মাহমুদউল্লাহ। ফলাফল আরেকটি উইকেট পতনের সুযোগ পেয়েও হলো না। ক্যাচ মিস বাই মাহমুদউল্লাহ।
ইনিংসের দ্বিতীয় বলে মুস্তাফিজকে চার মেরেছিলেন রহমানউল্লাহ গুরবাজ। ৩৭ বল পর সপ্তম ওভারের তৃতীয় বলে সেই ফিজের বলেই আফগান ইনিংসের দ্বিতীয় চারটি মারলেন রহমত শাহ।
১১ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে সেই ধাক্কা সামাল দেন রহমত ও ইব্রাহিম। টার্গেট বানান তাসকিন। অষ্টম ওভারে তার করা বলে চার-ছক্কা মেরে যেন পুষিয়ে নিচ্ছিলেন দুই ব্যাটার।
তাসকিনের খরুচে ওভারের পর নবম ওভারে তামিম বল তুলে দেন সাকিবকে। এসেই মেইডেন। কোনো রান দেননি।
মুস্তাফিজের পর আফগান শিবিরে দ্বিতীয় আঘাত শরিফুলের। ১১ রানে প্রথম উইকেট হারানো আফগানিস্তানের হয়ে দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটিতে ধীরে ধীরে আগ্রাসী হয়ে উঠছিলেন ইব্রাহিম ও রহমত। অবশেষে মুস্তাফিজ ভাঙেন আফগানদের দ্বিতীয় উইকেট জুটি। তার করা গুড লেংথের বল কাভার ড্রাইভ করতে গিয়েছিলেন আফগান ব্যাটার ইব্রাহিম। কিন্তু ব্যাটের কানায় লেগে স্লিপে ইয়াসিরের হাতে ধরা পড়েন ইব্রাহিম।


