নিজস্ব প্রতিবেদক : পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত ঐশী রহমান হাইকোর্টে হাজির হয়েছেন।
সোমবার সকালে কাশিমপুর কারা কর্তৃপক্ষ ঐশী রহমানকে হাইকোর্টে নিয়ে আসে।
এর আগে গত ৩ এপ্রিল মৃত্যদণ্ডপ্রাপ্ত ঐশী রহমানের মানসিক অবস্থা পর্যক্ষণের জন্য ডিআইজি প্রিজনকে তাকে আদালতে হাজিরের নির্দেশ দেন হাইকোর্ট। ঐশীর ডেথ রেফারেন্স ও আপিলের শুনানিকালে আদালত এই আদেশ দেন।
ওই দিন আদালতে ঐশীর পক্ষে আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, ঘটনার সময় ঐশী মানসিক বিকারগ্রস্থ ছিলেন। কোন স্বাভাবিক মানুষ তার পিতা-মাতাকে হত্যা করতে পারে না। তাই মৃত্যুদণ্ডের সাজা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
তখন আদালত ঐশী বর্তমানে কোন কারাগারে আছে জানতে চান। ঐশীর কাশিমপুর কারাগারে থাকার কথা জানান আইনজীবী। পরে আদালত ঐশীকে হাজিরের নির্দেশ দেন।
গত ১২ মার্চ ঐশীর ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়।


