কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর থানার পুলিশ সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার(৭ আগস্ট) সকালে উলিপুর থানা চত্বরে পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা প্রদান করেন কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ আখতারুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা, এসআই আতিকুজ্জামান আতিক, শাহ আলম প্রমুখ।
কুড়িগ্রামে পুলিশ সুপারের উদ্যোগে এই প্রথম জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ইউনিটের সকল সদস্যদের সাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সকল সদস্যদের সাস্থ্য বিষয়ক প্রাথমিক তথ্য সংরক্ষণের মাধ্যমে সাস্থ্যসেবা কার্যক্রমকে আরো সহজিকরণ করতে ডাটাবেইজ তৈরি কার্যক্রম শুরু করা হয়েছে।
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, জেলা পুলিশের সকল পুলিশ সদস্যদের সাস্থ্যসেবা নিশ্চিত ও তাদের সাস্থ্য বিষয়ক ডাটাবেইজ তৈরির লক্ষ্যে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে। ধারাবাহিকভাবে জেলা পুলিশের সকল ইউনিটে এই মেডিকেল ক্যাম্প মাসিক ভিত্তিক অনুষ্ঠিত হবে। সকলকে সাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


