মেদহীন হতে পরিশ্রমী হচ্ছেন মীম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। প্রায়ই নিজের শরীরচর্চার ছবি অন্তর্জালে আপলোড করে থাকেন মিম।
গতকাল নিজের শরীরচর্চার কয়েকটি ছবি আপলোড দিয়ে ক্যাপশনে ‘শুভ সকাল, জেগে উঠুন, ব্যায়াম করুন এবং খুশি থাকুন’—অন্তর্জালে এমন পরামর্শ দিয়েছেন এই চিত্রনায়িকা।

বিদ্যা সিনহা মিম জানালেন, ‘জিমের টার্গেট হচ্ছে…… মাঝখানে একটু মোটা হয়ে গিয়েছিলাম তো, এখন একটু ফিট থাকা মেইনলি। ফিট থাকার জন্য একটা টার্গেট করছি একটা লিন বডি (মেদহীন) বানাব, যেটা আগে হয়নি। সকালবেলা ৫০-৬০ মিনিট কার্ডিও করি… ওয়েট ট্রেলিং করি এভাবে প্রায় ২ ঘণ্টার মত লাগে।’

নিজের কাজের প্রসঙ্গে মিম জানান, ‘বেশ কিছু সিনেমার কাজ বাকি আছে। কিন্তু, করোনার কারণে সেটা করা সম্ভাব হচ্ছে না। কারণ এখন তো পরিস্থিতি স্বাভাবিক নয়। তবে বিভিন্ন ব্র্যান্ডের কাজ শুরু করব পাঁচ-ছয় দিন পর থেকে।’