মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয় করে কৃষকের সাথে প্রতারনার দায়ে ১০ হাজার টাকা জরিমানা

সোহেলঃ আজ  ১০/১০/২০১৯ খ্রিঃ তারিখে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তহ বাজার  রওনক বীজ ভান্ডারে  বিপুল পরিমানে সিম, চিচিঙ্গা, টমেটা , সোনালী ডাটা, মিষ্টি কুমড়ার মেয়াদ উত্তীণ বীজ, বিপুল পরিমান পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১০,০০০/-হাজার টাকা জরিমানা,ও অপর তিনটি প্রতিষ্ঠান  ইউসুফ স্টোর, ভাই ভাই মুরগির দোকান,এবং  রাকিব মুরগির দোকানে মূল্য তালিকা না থাকার  জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১,০০০/-হাজার টাকা করে মোট ৩,০০০ হাজার টাকা সহ সর্বমোট ১৩,০০০/- হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আজকের অভিযানে উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা একজন প্রতিনিধি ও পুলিশ প্রশাসন