মোরেলগঞ্জে আন্তর্জাাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র‌্যালি আলোচনা সভা

মো:রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ  বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে শুক্রবার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় সকালে র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।র‌্যালি শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. আনিছুর রহমান।তবে নিঃস্প্রান এ অনুষ্ঠানটি বাধ্যবাধতার কারনেই করা হয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। এতে প্রধান অতিথি, বিশেষ অতিথি,সুধিজন ও শিক্ষার্থীদের অনুপস্থিতি ছিল চোখে পরার মত।