নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে একটি পিকআপ ভ্যানে আমের ক্যারেটের ভেতরে থেকে এক হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সকালে মোহাম্মদপুরের বসিলা তিন রাস্তার মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব-২ এর একটি দল। এরা হলো- মো. শরিফুল ইসলাম (২৪) ও মো. রিপন (২৩)।
র্যাব-২ জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী জেলা চাপাইনবাবগঞ্জ থেকে মাদক ক্রয় করে পিকআপ ভ্যানে বিভিন্ন মালামাল পরিবহনের অন্তরালে তা ঢাকায় এনে সরবরাহ ও বিক্রয় করে আসছিল।


