মৌলভীবাজারে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য আটক

arrest

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার বাগজুর থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে অস্ত্রসহ পুলিশ আটক করেছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

কুলাউড়া থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগিরের নেতৃত্বে সোমবার (২০ জুলাই) গভীর রাতে অভিযান চালানো হয়।

এ সময় কুলাউড়ার বাগজুর এলাকায় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে তারা পালানোর সময় তাদের আটক করা হয়।

আকটকৃতরা হলেন: মাহমূদ আলী ওরফে লিটন (৩৫) ও আব্দস সাত্তার রাজু (৩০)।

এ সময় একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।