মৌলভীবাজারে যুবককে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যা

মৌলভীবাজারে রাস্তার গাইড ওয়াল নির্মাণকে কেন্দ্র করে সজল দাশ নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর রাতে সদর উপজেলার ভূজবল গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ইনচার্জ অফিসার মো. ইয়াসিনুল হক।

পুলিশ ও স্বজনরা জানান, ভূজবল গ্রামে বাড়ির রাস্তায় একটি গাইড ওয়াল নির্মাণকে কেন্দ্র করে গত ২৬ ডিসেম্বর সারা দিন সজল দাশ ও গোপাল দাশের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে উত্তেজিত হয়ে রাতে সজল দাশকে প্রতিপক্ষ গোপাল দাশ পিটিয়ে হত্যা করে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে তঞ্জয় নামে একজনকে রাতেই আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।