মৌলভীবাজারে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) সকালে শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা সুত্রে জানা যায়, বুধবার সকাল ওই শিশুটি বাড়ির পাশে একটি ডোবায় ফুল তুলতে গেলে একই এলাকার এক কিশোর তাকে ফুসলিয়ে পাশের নির্জন লেবু বাগানের ভেতর নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই কিশোরকে আটক করে পুলিশে খবর দেয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, শিশু ধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। শিশু ধর্ষণের অভিযোগে ১৩ বছরের এক কিশোরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাকে আদালতের সিদ্ধান্ত মোতাবেক অপরাধ সংশোধনাগারে পাঠানো হবে।

মৌলভীবাজার সদর হাসপাতালে ধর্ষণের শিকার ওই শিশুকে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। শিশুটি আদালতে ধর্ষণে ঘটনায় ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন বলেও জানান ওসি।