বিনোদন ডেস্কঃ বিনোদন জগতে একটি প্রশ্নের সামনে সবাইকে পড়তে হয়, সেটা বিয়ে কবে করছেন । তারকাদের জীবনে প্রেম বিয়ে ঘটে হটাৎ করে, আর সেই রকমই এক প্রশ্নের সামনে পড়তে হল মৌসুমী হামিদকে, ঘর বাঁধছেন কবে? প্রশ্নের উত্তরটাও দিলেন নিজের মত করে আপাতত বিয়ের কথা ভাবছেন না তিনি । হাসি দিয়ে বলেন; যখন হবে তখন আপনাদের জানাবো, দাওয়াত দিব । প্রশ্নের উত্তর দিয়ে ছুড়ে দিলেন এক প্রশ্ন, মৌসুমী হামিদ জানতে চান; আমার কি বয়স হয়ে যাচ্ছে? ৩৫ বছর তো এখনো হয়নি, সবাই বিয়ের কথা কেন বলছেন? সম্প্রতি এক আড্ডায় বসে এই কথাগুলো বলেন মৌসুমী ।
তবে ভক্তদের জন্য দিয়েছেন সুসংবাদ, বিয়ের সঠিক পরিকল্পনা না জানালেও একটি সময় দিয়েছেন তিনি । মৌসুমী বলেন; দীর্ঘ সময় নেব না । ২০১৮-১৯ সালে কবুল বলতে না পারলেও ২০ সালে কবুল বলে ফেলবো। আপাতত প্রিয় ভক্তদের ২০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে । আসলে আমি বছরের একটি রাউন্ড ফিগার চাচ্ছি । তবে তার বেধে দেওয়ায় সময় পছন্দের কাউকে বিয়ে করবেন কিনা তা জানানি তিনি ।
গত ২৭ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন টেলিভিশন অভিনেতা কল্যাণ কোরাইয়া। গত ৪ নভেম্বর টরেন্টো প্রবাসী তৌসিফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মডেল-অভিনেত্রী আমব্রিনা সার্জিন আমব্রিন। চলতি বছর বিয়ের মৌসুমও খারাপ যায়নি। এবার দেখা যাক ২০২০ সালে মৌসুমী হামিদের বিয়ের ফুল ফোটে কিনা!
সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ। লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এরপর নাম লেখান টেলিভিশন নাটক-টেলিফিল্মে। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। পা রেখেছেন বড় পর্দাতেও। দুই মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। স্থায়ীভাবে জায়গা করেও নিয়েছেন দর্শক হৃদয়ে।
২০১২ সালে ‘না-মানুষ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মৌসুমী। এরপর অভিনয় করেন, ‘হাডসনের বন্দুক’, ‘জালালের গল্প’, ‘ব্ল্যাক মানি’, ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনি টু’, ‘মেন্টাল’ প্রভৃতি সিনেমায়।


