বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী ও নিরব। ঈদের বিশেষ টেলিফিল্ম ‘যদি তুমি জানতে’-এ অভিনয় করেছেন তারা। টেলিফিল্মটির টাইটেল গান গেয়েছেন সংগীতশিল্পী মিনার। ‘যদি তুমি জানতে’ গানটির কথা লিখেছেন এ মিজান। সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। গতকাল শনিবার গানটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ‘যদি তুমি জানতে’ টেলিফিল্মটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নির্মাতা জানান, টেলিফিল্মের গল্পের রেশ ধরেই এই গানটি তৈরি করা হয়। গানের ভিডিওটিতে উঠে এসেছে, ত্রিভুজ প্রেমের গল্প। যেখানে বিয়ের আনুষ্ঠানিকতা হয় নিরব-মেহজাবিনের। অন্যদিকে এই বিয়ের আগুনে মনে মনে পুড়ে ছাই হন প্রেমিক অপূর্ব।গানের কথাতেও উঠে এসেছে সেই প্রেমিকের হাহাকারের প্রতিধ্বনি।
দেখুন : গানের ভিডিও।
https://youtu.be/HnMVFshDSok


