যশোরের বেনাপোল সীমান্তে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

জেলা প্রতিবেদকঃ যশোরের বেনাপোল সীমান্তে ৬ কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম (২১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (১৪ জুন) দুপুরে বেনাপোলে সীমান্তের সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

শরিফুল ওই গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, সাদিপুর গ্রাম দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শরিফুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় ৬ কেজি গাঁজা। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।