মোঃ আনোয়ার হোসেন,( হরিপুর উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী হাটে গরু ও ছাগল ক্রেতাদের কাছে অতিরিক্ত টোল আদায়য়ের অভিযোগ উঠেছে, হাট ইজারাদারের বিরুদ্ধে৷ প্রতি মঙ্গলবার যাদুরাণী হাটে দেশের বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল ক্রয় করতে আসে ব্যবসায়ীরা৷ জেলা প্রশাসনের অনুমোদিত হাট বাজারে টোল আদায়ের তালিকা নিয়ম অনুযায়ী একটি গরু ২৩০ টাকা ও একটি ছাগল ৯০ টাকা টোল আদায়ের নিয়ম-নীতির তোয়াক্কা না করে৷ ক্রেতাদের নিকট থেকে গরু ২৭০ টাকা ও ছাগল ১৩০ টাকা অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে।
এই বিষয়ে উপজেলার হরিপুর গ্রামের মোঃ আবুল হোসেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন,গত ২০-৮-২০১৯ তাং মঙ্গলবার যাদুরাণী হাটে একটি ছাগল রশিদ লেখাইদার ১৫০ টাকা নেয়৷ অপর দিকে গরু হাটে মোছাঃআরেফা বেগম স্বামী বশির, গ্রাম ভবান্দপুর তিনি একটি গরু ক্রয় করলে তার নিকট ২৭০ টাকা নেয়।এই গত ২১-৮-২০১৯ ইং তারিখে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ হয়।
এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান তদন্ত টিম করে দেওয়া হয়েছিল।সেই তদন্তকারী টিমের প্রতিবেদন রিপোর্ট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে আশ্বাস দিলেও আজো কোন ব্যবস্থা নেন নি।। উপজেলা নির্বাহী অফিসারের নিকট এখনো চলমান বেশি টোল আদায় করা হচ্ছে জিজ্ঞেস করা হলে তিনি জানান, জেলা প্রশাসক মহোদয় ও উপজেলা চেয়ারম্যান মহোদয় এর সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।আশ্বাস এর একমাস পার হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।এলাকায় ব্যাপক ক্ষোভে সঞ্চার হলে জনমনে প্রশ্ন চলমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী দূর্নীতি দমনে সারা দেশে বিশেষ অভিযান চালাচ্ছে।কিন্তু প্রতি যাদুরানী হাটে গরু ক্রয় করতে গরীব মানুষ গুলোর কি অপরাধ ।
লক্ষ লক্ষ টাকা হাটইজারাদার নিকট থেকে অতিরিক্ত টোল আদায় কৃত টাকা সন্ধ্যা বেলা ভাগ বাটোয়ারা করে নেয়। প্রতিসপ্তাহে যে গরীব মানুষের টাকা কয়েক জন চাঁদাবাজ মুখোশধারী দলীয় পরিচয় ব্যবহার পকেটস্থ করছে। মানুষের মুখে মুখে গুন্জন উপরের বড় নেতার হাত আছে।মাননীয় প্রধান মন্ত্রী আপনি মানবতার মা,বঙ্গবন্ধুর কন্যা যাদের ইশারায় চাঁদা বাজি হচ্ছে, আপনি খুজে বের করে সেই গডফাদারের শাস্তি ব্যবস্থা করবেন। ঠাকুরগাঁও জেলা বাসির দাবী।


