নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আকস্মিক এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, যারা নৈরাজ্য চালাচ্ছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এক্ষেত্রে কাউকে হয়রানি করা হচ্ছে না।
নিরাপত্তার অংশ হিসেবে কার্যালয়ে এসেছি উল্লেখ করে কমিশনার বলেন, ‘আদালত রায় দিয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তা বিধানই আমাদের কাজ। আর যারা নৈরাজ্য করছে কেবল তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। আইন অমান্য করলে তাদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।’
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার রায়কে কেন্দ্র করে কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


