ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করতে পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভ্যান্সের সঙ্গে ইসলামাবাদে যাওয়ার কথা আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনারের।
তারা এর আগে ইরানের কর্মকর্তাদের সঙ্গে পারমাণবিক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে পরোক্ষ আলোচনায় যুক্ত ছিলেন।
তবে, হোয়াইট হাউস এখনো স্পষ্ট করেনি, পাকিস্তানে এই আলোচনা সরাসরি হবে নাকি পরোক্ষভাবে অনুষ্ঠিত হবে। এটি কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের একটি যোগাযোগ হতে যাচ্ছে।
এর আগে ২০১৩ সালে বারাক ওবামা ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে ফোনে কথা বলেছিলেন।
তবে আলোচনায় বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই মতপার্থক্য সামনে আসে। ইরান বলেছে, এই যুদ্ধবিরতির অংশ হিসেবে লেবাননে ইসরাইলের সামরিক অভিযানও বন্ধ করতে হবে। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
তথ্যসূত্র: ডয়চে ভেলে


