পাকিস্তানসহ আঞ্চলিক দেশগুলোর নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি করানোর বর্তমান মধ্যস্থতা প্রচেষ্টাগুলো এখন একটি অচলাবস্থার মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ইরান-বিরোধী এই যুদ্ধ এখন ষষ্ঠ সপ্তাহে পদার্পণ করতে যাচ্ছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমার কাছাকাছি পৌঁছেছে।
‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ শুক্রবার (৩ এপ্রিল) জানিয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে যে তারা আগামী দিনগুলোতে ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে অনিচ্ছুক এবং যুক্তরাষ্ট্রের দাবিগুলো তাদের কাছে গ্রহণযোগ্য নয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, তুরস্ক ও মিশর এই কূটনৈতিক স্থবিরতা থেকে উত্তরণের পথ খুঁজছে এবং আলোচনার জন্য কাতার বা ইস্তাম্বুলের মতো বিকল্প স্থানগুলো বিবেচনা করছে।
তবে ওয়াল স্ট্রিট জার্নালের একই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই যুদ্ধবিরতি আলোচনায় মূল মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কাতার। এতে যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়টি আরও জটিল হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা ও মধ্যস্থতাকারীদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কাতার—যারা এর আগে তালেবানের সঙ্গে এবং ইসরাইল-হামাস যুদ্ধ বন্ধের আলোচনায় মধ্যস্থতা করেছে—গত সপ্তাহে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা এই আলোচনায় মধ্যস্থতা করতে খুব একটা আগ্রহী নয়।
কাতারে একটি বড় মার্কিন সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও দেশটি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
যুদ্ধ ষষ্ঠ সপ্তাহে পদার্পণ করার সঙ্গে সঙ্গে উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে। ইরান একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করার পর, গত ২৮ ফেব্রুয়ারির পর প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি ভূখণ্ডে কোনো বিমান হারাল।
মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের মতে, শুক্রবার একজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে এবং ইরানে ভূপাতিত এফ-১৫ই জেটের দ্বিতীয় ক্রু সদস্যের জন্য তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
ট্রাম্প এনবিসি নিউজকে বলেছেন, এই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে মাসব্যাপী চলা এই সংঘাত অবসানের আলোচনায় কোনো প্রভাব ফেলবে না।
পাকিস্তানসহ আঞ্চলিক দেশগুলোর নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি করানোর চলমান মধ্যস্থতা প্রচেষ্টাগুলো বর্তমানে একটি অচলাবস্থার সৃষ্টি করেছে। ইরান আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে যে তারা ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বসতে রাজি নয় এবং তারা মার্কিন দাবিগুলোকে অগ্রহণযোগ্য বলে মনে করে।
তুরস্ক ও মিশর এখন এই কূটনৈতিক বন্ধ্যাত্ব কাটাতে কাতার বা ইস্তাম্বুলের মতো বিকল্প ভেন্যু খুঁজছে। তবে কাতার এই আলোচনায় মূল মধ্যস্থতাকারী হতে অনীহা প্রকাশ করায় শান্তি আলোচনার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
আলাদাভাবে, ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ ট্রাম্পের একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারের বরাত দিয়ে জানিয়েছে যে, নিখোঁজ ক্রু সদস্যের কোনো ক্ষতি হলে মার্কিন যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে সে বিষয়ে ট্রাম্প এখনও কিছু বলতে প্রস্তুত নন।
ইন্ডিপেন্ডেন্ট জানায়, ইরানি বাহিনী যদি ওই বৈমানিকের কাছে পৌঁছে যায়, তবে তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে বিষয়ে ট্রাম্প মন্তব্য করতে রাজি হননি।
ট্রাম্প বলেন, ‘আমরা আশা করি তেমন কিছু ঘটবে না।’
ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ শুক্রবার জানিয়েছে যে, ইসরাইল ইরানের সঙ্গে আরও দুই সপ্তাহ যুদ্ধের জন্য প্রস্তুত। তারা উল্লেখ করেছে যে, এই সময়সীমা হোয়াইট হাউসের প্রাথমিকভাবে নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের চেয়েও বেশি।
ইসরাইলি কর্মকর্তারা ‘কান’-কে বলেছেন যে, যুদ্ধ দুই সপ্তাহেরও বেশি সময় স্থায়ী হতে পারে। এমনকি হামলার মধ্যেই ইসরাইলের হলোকাস্ট মেমোরিয়াল ডে এবং স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মার্কিন গোয়েন্দা সতর্কবার্তা
ইরান সহজে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না। রয়টার্সকে তিনটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে ইরান অদূর ভবিষ্যতে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সম্ভাবনা কম। কারণ, বিশ্বের এই গুরুত্বপূর্ণ তেলের ধমনীর ওপর নিয়ন্ত্রণই ওয়াশিংটনের বিরুদ্ধে তাদের একমাত্র কার্যকর অস্ত্র।
এই তথ্য ইঙ্গিত দেয় যে, ট্রাম্পকে যুদ্ধ থেকে দ্রুত সরে আসতে বাধ্য করার উপায় হিসেবে জ্বালানি তেলের দাম চড়া রাখতে তেহরান প্রণালিটির পথ রুদ্ধ করে রাখা অব্যাহত রাখতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এই যুদ্ধের উদ্দেশ্য ছিল ইরানের সামরিক শক্তি নির্মূল করা, কিন্তু এটি উল্টো ইরানের আঞ্চলিক প্রভাব বাড়িয়ে দিতে পারে; কারণ তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথকে হুমকির মুখে ফেলার সক্ষমতা প্রদর্শন করছে।
ট্রাম্প অবশ্য বিশ্বের মোট তেল বাণিজ্যের এক-পঞ্চমাংশ পরিবহনকারী এই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জটিলতাকে খাটো করে দেখার চেষ্টা করেছেন। শুক্রবার তিনি ইঙ্গিত দিয়েছেন যে, তিনি মার্কিন বাহিনীকে এই পথ খুলে দেওয়ার নির্দেশ দিতে পারেন।
তিনি তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করেছেন: ‘আরেকটু সময় পেলে আমরা সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব, তেল দখল করতে পারব এবং বিশাল সম্পদ অর্জন করব।’
কিন্তু বিশ্লেষকরা দীর্ঘকাল ধরে সতর্ক করে আসছেন যে, প্রণালির একপাশ নিয়ন্ত্রণকারী ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা অত্যন্ত ব্যয়বহুল হতে পারে এবং এটি যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘমেয়াদী স্থলযুদ্ধের দিকে টেনে নিতে পারে।
সংঘাত প্রতিরোধ বিষয়ক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’-এর ইরান প্রজেক্টের পরিচালক আলী ভায়েজ বলেন, ইরানকে গণবিধ্বংসী অস্ত্র তৈরি থেকে বিরত রাখার চেষ্টায় যুক্তরাষ্ট্র আসলে ইরানের হাতে একটি ‘গণ-বিঘ্নকারী’অস্ত্র তুলে দিয়েছে।
ভায়েজ বলেন, তেহরান বুঝতে পেরেছে যে এই সমুদ্রপথ রুদ্ধ করে বিশ্ব জ্বালানি বাজারকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এমনকি পারমাণবিক অস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী।
প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে মার্কিন সম্পৃক্ততা নিয়ে ট্রাম্পের অবস্থানে পরিবর্তন দেখা গেছে। একদিকে তিনি যুদ্ধবিরতির পূর্বশর্ত হিসেবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলছেন, আবার অন্যদিকে তিনি উপসাগরীয় তেল-নির্ভর দেশ এবং ন্যাটো মিত্রদের এই পথ খোলার নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে সূত্রগুলো জানায়, ইরান এই কৌশলগত সুবিধা সহজে ছেড়ে দেবে না।
একটি সূত্র বলেছে, ইরান যেহেতু এই প্রণালির ওপর নিজের ক্ষমতা ও প্রভাবের স্বাদ পেয়েছে, তাই তারা এটি সহজে ছাড়বে না।
বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাহিনী যদি দক্ষিণ ইরানের উপকূল এবং দ্বীপগুলো দখলও করে নেয়, তবুও আইআরজিসি ইরানের গভীর ভেতর থেকে ড্রোন ও মিসাইল নিক্ষেপ করে এই জলপথের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবে।
ভায়েজ বলেন, জাহাজ চলাচল বিঘ্নিত করতে মাত্র একটি বা দুটি ড্রোনই যথেষ্ট।
বৃহস্পতিবার একটি ফরাসি জাহাজ যখন প্রণালি অতিক্রম করে, সেদিনই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন যে কেবল কূটনৈতিক প্রচেষ্টাই এই পথ খুলতে পারে, সামরিক অভিযান নয়। ওই জাহাজটি ইরানি পানিসীমায় প্রবেশের আগে তাদের পরিচয় সংকেত হিসেবে ‘মালিক ফ্রান্স’ লিখে পাঠিয়েছিল।
ওমান, যারা এই হামলার আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করেছিল, তারা যুদ্ধ চলাকালীন হামলার তীব্র সমালোচনা করেছে।
সূত্র: টাইমস অব ইসরাইল।


