নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘যেকোনো ধরনের দুর্ঘটনা প্রতিরোধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নাগরিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
শনিবার বিকেল ৪টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


