রাইমার নতুন লুকে মুগ্ধ নেটাগরিকরা

নীল জলে ভেজা শরীরে কালো স্নান-পোশাকে ফের নজর কাড়লেন সুচিত্রা নাতনি। নেটমাধ্যমে অভিনেত্রী রাইমা সেনের একের পর এক ছবিতে মুগ্ধ নেটাগরিকরা।

কখনও ইনস্টাগ্রামে ছবি হয়ে আসছেন, কখনও বা স্টোরিতে ছোট্ট ভিডিয়োয়। করোনা অতিমারিতে তাঁর ছবির সম্ভার যেন আরও রং পাচ্ছে।

সুইমিং পুল থেকে উঠে আসছেন অভিনেত্রী। দোলনায় আরাম করে বসে দোল খাচ্ছেন। দু’টি ছোট ভিডিয়োর মাধ্যমে তুলে ধরেছেন দু’টি মুহূর্ত। পরনে রয়েছে কালো স্নান পোশাক। চোখে কালো চশমা। ভিজে চুল তাঁর কাঁধ ছুঁয়েছে। প্রথম ভিডিয়োয় লেখা, ‘সপ্তাহান্তের আমেজ’। দ্বিতীয়টিতে বাজছে ইংরেজি গান।