কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় কোটা সংস্কার আন্দোলনকালে চলা গণহত্যার বিচার এবং পরবর্তী সংঘাত-সংহিসতা বন্ধে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।১৩.০৮.২৪ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বাহেরচর বাজারে এ কর্মসূচি করা হয়। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে উপজেলা সদরের সড়ক এবং রাঙ্গাবালী থানা ঘুরে বাহেরচর চৌরাস্তায় পথসভা করে শিক্ষার্থীরা। বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের রক্তের দাগ এখনও শুকায়নি। নির্বিচারে চালানো গুলি এবং এই গণহত্যাকারির বিচার হতেই হবে। এছাড়া স্বৈরাচারি সরকারের পতনের পর দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালুদের ধর্মীয় উপাসনালয়ে সন্ত্রাসীদের উদ্দেশ্য প্রণোদিত হামলায় জড়িতদের চিহ্নত করে বিচার করতে হবে।’
তারা আরও বলেন, ‘দেশকে সংস্কারের এখনই সুযোগ। সুতরাং মাদক, চাঁদাবাজি, ঘুষ-দুর্নীতি, সহিংসতা, কালোবাজারি, অবৈধ দখলদারিত্ব এবং সন্ত্রাসী কর্মকান্ড রুখে দিতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। আওয়ামী স্বৈরাচারি সরকারের পতন ঘটাতে শিক্ষার্থীদের সময় লেগেছে ২৫ দিন। আর যারা এখন পর্যন্ত ক্ষমতায়ই আসেনি, তাদের সরাতে ২৫ মিনিটও সময় লাগবে না। অরাজগতা করতে চাইলে হাত ভেঙে দিবে ছাত্র সমাজ।’
এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঢাকা কলেজের শিক্ষার্থী তানজিমুল আবিদ, পটুয়াখালী সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী মুন্সি সুইম, নর্দান ইউনিভার্সিটির ইমরুজ মাহমুদ রুদ্র, জগন্নাথের রবিউল হাসান নয়ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবিত প্রমুখ।


