নিজস্ব প্রতিবেদক : গ্রেপ্তাকৃতদের মধ্যে অভিজাত হোটেল মালিক, উকিল ও কথিত সাংবাদিক রয়েছে। রোববার রাতভর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) খুরশিদ আলম।
ইয়াবা ব্যবসায়ের অভিযোগে রাজধানীর উত্তরা, পল্টন ও কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তিনি বলেন, তাদের কাছ থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তারা সবাই মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তাদের মধ্যে একজন ‘কক্সবাজার মেরিন প্লাজা’ হোটেলের মালিক।


