নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অর্থ পাচার মামলার ৩০ আসামিকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার (২৬ নভেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিআইডির সহকারী পুলিশ সুপার শারমিন জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের শত কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আর্মস ডিলার ও মাদকের গডফাদারও রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আজ (মঙ্গলবার) দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


