নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর চকবাজার থেকে ১৯৪ পিস ইয়াবাসহ ইসমাইল (২২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালায় র্যাব-১০’র একটি দল। অভিযানে ১৯৪ পিস ইয়াবাসহ ইসমাইলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বাবার নাম ইয়ার মোহাম্মদ।
ইসমাইলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।


