রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিধান বিশ্বাস (৪২) ও এনতারুজ্জামান (৪৩)।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।