রাজধানীতে ছিনতাইকারী চক্রের তিন সদস্য আটক

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর শ্যামপুরে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৫ আগস্ট) রাতে র‌্যাব-১০’র পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- আকতার হোসেন সুমন (৩৫), খলিল (৪০) ও আকতার হোসেন (৩০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্যামপুর এলাকায় র‌্যাব-১০’র একটি দল শনিবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে তিনটি চাকু, তিনটি মোবাইল ও ১১ হাজার টাকা জব্দ করা হয়।

এ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।