ঢাকা: রাজধানীর শাহআলী এলাকা থেকে ৩৪৫ বোতল ফেনসিডিল ও মিনি ট্রাকসহ কিয়ামত আলী (৩৭) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৪) সদস্যরা।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শাহআলীর তুরাগ সিটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহআলীর তুরাগ সিটি এলাকায় র্যাব-৪ এর একটি দল অভিযান চালায়। এ সময় একটি মিনি ট্রাকের ড্রাইভার এর সিটের নিচ থেকে ৩৪৫ বোতল ফেনসিডিলসহ এক মাদকবিক্রেতাকে আটক করা হয়।
র্যাব জানায়, আসামি ঠাকুরগাঁও সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার শাহআলী, দারুস সালাম ও গাবতলীর বিভিন্ন জায়গায় পাইকারী ও খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে থাকে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় র্যাব।


