এস. এম. নাহিদ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার খিলক্ষেত থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারে অগ্রগতি হয়েছে। চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের একটি অভিযানে খিলক্ষেত থানা থেকে লুট হওয়া দুটি পিস্তলসহ বিপুল পরিমাণ গুলি ও পুলিশি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঝুঁকি এড়াতে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, আন্দোলনের সময় খিলক্ষেত থানা থেকে মোট ১৭টি আগ্নেয়াস্ত্র লুট হয়। এর মধ্যে ছিল ৭.৬২ (তারাস) পিস্তল ১২টি, গ্যাস গান ২টি, শর্ট গান ১টি এবং থানায় জমাকৃত এনপিবি পিস্তল ২টি। পাশাপাশি পুলিশের ব্যবহৃত বিভিন্ন সেফটি সরঞ্জামও লুট করা হয়েছিল। চাঁদপুর পুলিশ মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ২রা জানুয়ারি (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি উপজেলায় পরিচালিত এক অভিযানে রাজধানীর খিলক্ষেত থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ- বিশেষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ মিমি চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৩০ রাউন্ড গুলি। এছাড়াও পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা ও গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম। এছাড়া সংশ্লিষ্ট ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান ক্রাইম পেট্রোল বিডিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
৫ই আগষ্ট’২৪-এর পরে দেশের প্রায় ৪৬০টি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়া ১১৪টি ফাঁড়িতে একই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। লুটপাটের সময় সরকারি গুরুত্বপূর্ণ নথির পাশাপাশি লুট করা হয় সরকারি অস্ত্র।লুট হওয়ার পাঁচ মাস পরেও পুলিশ এসব অস্ত্র পুরোপুরি উদ্ধার করতে পারেনি।এসব অস্ত্র এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।পুলিশ সদর দপ্তরের তথ্য মতে ৫ই আগস্টের পর দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে মোট ৫ হাজার ৭৫০টি বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয়েছিল। এরমধ্যে উদ্ধার করা হয়েছে ৪ হাজার ৩৫১টি অস্ত্র। এ ছাড়া একই সময়ে গোলাবারুদ লুট হয়েছিল ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি। উদ্ধার হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৪৩৯টি। সেই হিসাবে এখনো অস্ত্র উদ্ধার হয়নি ১ হাজার ৫৯৯টি। আর গোলাবারুদ উদ্ধার হয়নি ২ লাখ ৬২ হাজার ১৭০টি। লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, এসএমজি, এলএমজি, বিভিন্ন ধরনের রাইফেল, পিস্তল, শটগান, গ্যাসগান। এ ছাড়াও রয়েছে কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাসের শেল, কাঁদানে গ্যাসের স্প্রে, সাউন্ড গ্রেনেড, বিভিন্ন বোরের গুলি।
এদিকে গণভবনের দায়িত্বে থাকা এসএসএফ সদস্যদের বিশেষায়িত অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি এখনো উদ্ধার হয়নি। এসবের মধ্যে বিভিন্ন ধরনের ট্যাক্টিক্যাল গিয়ার, অস্ত্র, গোলাবারুদ, সাজসরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদির মজুত ছিল। এ ছাড়া জাতীয় সংসদ ভবনেও এসএসএফের অস্ত্র গোলাবারুদ মজুত ছিল। লুট হওয়া অস্ত্রের মধ্যে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, অ্যান্টি-ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৩২টি ভারী অস্ত্র রয়ে


