এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর দক্ষিণখানের প্রেম বাগান এলাকার একটি বাড়ি থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে ডিএমপি দক্ষিণখান থানা পুলিশ। নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারীর মরদেহ রয়েছে। নিহত ওই অঞ্জাত নারী বয়স ৪১ এবং দুই শিশুর বয়স হবে ১২ ও ৪ বছর।
পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, শিশু দুইটি ওই নারীর সন্তান। তবে, তাৎক্ষণিকভাবে নিহদের নাম ও বিস্তারিত পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। আজ শুক্রবার (১৪ ফেব্রæয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে খবর পেয়ে দক্ষিণখান থানা পুলিশ স্থানীয় প্রেম বাগান এলাকার ৮৩৮ নম্বর বাড়ি থেকে এই তিন জনের মরদেহ উদ্ধার করে। বাড়িটি ঘিরে রেখেছে সংশ্লিস্ট থানা পুলিশ।
আজ শুক্রবার রাতে ডিএমপি দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হযরত এ তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কে এম মনছুর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরেছি ওই বাসা থেকে দুই শিশু ও এক নারী সহ মোট তিন জনের মরদেহ উদ্ধার করা হচ্ছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
আজ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এবিষয়ে জানতে ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বিষয়টি শুনেছি। কি কারনে এই হত্যা কান্ড সংঘটিত হয়েছে না জেনে বিস্তারিত বলা সম্ভব নয়। আমি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


