রাজধানীর দক্ষিণখান থেকে ১৪৮০ পিস ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ী আটক

এস,এম,মনির হোসেন জীবন: পেটের ভেতরে বহন করে ১৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সাজ্জাদ হোসেন (৪২), মোঃ বেলাল (২৮), মোঃ আরশাদ আলী (৪৫) ও মোছাঃ জমিলা বেগম (৪০)। বুধবার গ্রেফতারকৃতদেরকে ৫ দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম। দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মোহাম্মদ শামীম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোয়েন্দা উত্তর বিভাগের সহকারি পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম আজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে কৌশলে পেটের ভেতরে করে ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে আসেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৪৪ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডিবি পুলিশকে জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।
দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মোহাম্মদ শামীম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবেন। বিঞ্জ আদালতে কতদিন রিমান্ড মঞ্জুর হয়েছে সেটি গোয়েন্দা পুলিশ বলতে পরবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।