রাজিবপরে বর্ডারহাটের ক্রেতা কার্ড বঞ্চিতদের মানববন্ধন

মোঃ শরিফুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বালিয়ামারী কালাইয়ের চর বর্ডার হাটের নবায়ন বঞ্চিত ক্রেতা কার্ডের নবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নবায়ন বঞ্চিত ক্রেতারা।
আজ সোমবার (১৯ জুন) সকালে শিশু পার্ক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজিবপুর উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নিয়ে মানববন্ধন করেন নবায়ন বঞ্চিত ক্রেতারা।
এসময় নবায়ন বঞ্চিত ক্রেতারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে আমরা আমাদের বর্ডার হাটের কার্ড নবায়ন থেকে বঞ্চিত। শুরু থেকে দুই হাজার সাতশত কার্ড থাকলেও পরে নবায়ন করা হয় ছয়শত কার্ড। আমাদের নবায়ন বঞ্চিত করা হয়েছে। এখন আমাদের দাবি- নতুন করে যে আবার নবায়ন আহবান করা হয়েছে এবার আমাদের কার্ডও নবায়ন দেওয়া হোক। তা না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।
মানববন্ধনের এক পর্যায়ে রাজিববপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান এসে আন্দোলনরত ক্রেতা কার্ডধারীদের আশ্বাস দিয়ে বলেন, আমি ডিসি স্যার-এর সাথে কথা বলেছি। আপনাদের কি চাওয়া আমাকে লিখিত আকারে দিন। আমি স্যারকে পাঠিয়ে দেবো। পরবর্তীতে নবায়ন বঞ্চিত ক্রেতারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দিয়ে স্থান ত্যাগ করেন।