রানির শেষকৃত্যে যোগ দেবেন বাইডেন

ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই এ ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, “যদিও এ বিষয়ে আমি এখনও বিস্তারিত জানি না, তবে আমি সেখানে যাব।”

প্রেসিডেন্ট বলেন, আমি এখনও বিস্তারিত জানি না, তবে আমি যাচ্ছি।

রানির মৃত্যুর পর নতুন রাজা চার্লসের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে বাইডেন বলেন, আমি তাকে চিনি। কিন্তু এখনও কথা বলা হয়নি।

৭০ বছর রাজত্বের পর গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে মারা যান ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর খবর পাওয়া পর বৃহস্পতিবার প্রেসিডেন্ট ও তার স্ত্রী ফার্স্ট লেডি জিল বিডেন ওয়াশিংটনে ব্রিটিশ দূতাবাসে শোক বইয়ে রানির স্মৃতিচারণ করে স্বাক্ষর করেন।

দূতাবাসের উদ্দেশ্যে বাইডেন বলেন, আমরাও আপনাদের মতো শোকাহত। একজন মহান নারী ছিলেন হার ম্যাজেস্টি কুইন এলিজাবেথ সেকেন্ড। আমি তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম, এবং এতে আমি প্রচণ্ড আনন্দিত।

সূত্র: সিবিএস নিউজ