রাজধানীর রামপুরায় একটি ভবনের দেওয়াল ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
রোজিনা আক্তার বলেন, আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে দেখে সেখানকার স্থানীয় লোকজন উদ্ধার কাজ করছে। সেখানে একটি বালুর স্তূপ ছিল ওই স্তূপে বাচ্চারা খেলা করছিল। দেওয়াল ধসে পড়ার পর তারা বালুর নিচে চাপা পড়েছিল। পরে আমাদের টিম বাচ্চাদেরকে উদ্ধার করে। ভেতরে কেউ আটকে আছে কি না সেটাও খুঁজে বের করছে ফায়ার সার্ভিস।


