বুচা, বরোদিয়াঙ্কা ও মারিওপোল শহরে যা ঘটেছে তারপর রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইউক্রেনের শত বছরের পুরোনো ইতিহাসে কিয়েভ হয় কিছু ভুখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে অথবা তা ত্যাগ করেছে। আমরা আমাদের অধিকারের বিষয়ে পুরোপুরি নিশ্চিত। আমরা অন্যের ভূখণ্ড নিতে চাই না, আর নিজেদের ভূখণ্ড দিতেও চাই না।’
এর আগে রুশ-ইউক্রেন চলমান সংকট নিরসনে আলোচনায় বসতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইউক্রেন সফরের আহ্বান জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। বাইডেন কিয়েভ সফরে আসবেন বলেও আশা ব্যক্ত করেছেন তিনি। ইউক্রেন সফরে বাইডেনের নিরাপত্তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন জেলেনস্কি।


