আজিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাস্তায় চলার সময় সাইড দেয়া কে কেন্দ্র করে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
বুধবার(৭ জুন) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়েনর শেরপুর ভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র শিহাব উদ্দিন(১৬) দুর্লভপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং দুর্লভপুর উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর ছাত্র।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের হোসেন জানান, শিহাব তার বন্ধুদের সাথে দেখা করার জন্য বিকেলে বাড়ি থেকে বের হয়। এর পর শেরপুর ভান্ডারের রাস্তায় সোহেল ও নাহিদ নামক দুইজন শিহাবের আগে আগে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে শিহাব বারবার তাদের অতিক্রম করে যাবার জন্য সংকেত দিতে থাকলেও সোহেল ও নাহিদ রাস্তা ঘিরে সাইকেল চালাতে থাকে।
এতে প্রতিবাদ করলে তারা সাইকেল থেকে নেমে রাস্তার পাশে পড়ে থাকা বাঁশ দিয়ে সিহাবের মাথায় আঘাত করলে শিহাব গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে শিহাব মারা যায়।
ওসি আরো জানান, ঘটনার পর পুলিশ হামলাকারী দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। হামলাকারীদের একজন সোহেল শেরপুর ভান্ডার গ্রামের রোজবুল হকের ছেলে এবং দুর্লভপুর উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর ছাত্র।তবে নাহি দের পুনাঙ্গ ঠিকানা এখনো পাওয়া যায়নি ।
অন্যদিকে নিহতের বড় ভাই সামাদ উদ্দিন জানান তার ভাই রাস্তা দিয়ে যাবার সময় সোহেল ও তার ভাই ইব্রাহিম এবং নাহিদ রাস্তায় ব্যারিকেড দিয়ে ছোট ভাই শিহাবের উপর হামলা চালায।হামলাকারীরা শেরপুর ভান্ডার এলাকার বাসিন্দা হাওয়াই এ সময় আরো কয়েকজন তার ভাইকে মারধর করতে থাকে। তাদের হামলার কারণে মাথার অতিরিক্ত রক্তক্ষরণ হলে
তার ভাইয়ের মৃত্যু হয়।


