জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশিয় পাইপগান ও এক হাজার পিছ ইয়াবা ট্যাবেলটসহ শীর্ষ সন্ত্রাসী মোস্তফাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৩ নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোস্তফা উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৩ নং ওয়ার্ডের আব্দুল খালেক বাকাউলের ছেলে।
চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, শুক্রবার রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৩ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোস্তফাকে দেশিয় প্রযুক্তিতে তৈরি একটি পাইপগান ও এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ, আড়াইহাজার, ডেমরা থাকায় হত্যা, মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।


