জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আশিকুর রহমান (৩৫) নামে এক ট্রাকচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৪ জুন) ভোরে উপজেলার কুনাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক গাইবান্দা জেলার সাঘাটা থানার কাঠুর গ্রামের আব্দুল বারীর ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ছিনতাইকারীরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


