এম এম সি মেহেদী: জেলা পুলিশ সুপার শফিউলাহ’র নেতৃত্ব রূপসার কুদির বটতলা থেকে পরিবহনে ডাকাতির প্রস্তুত কালে ১০ ডাকাতকে অস্ত্র, প্রাইভেটসহ বিভিন্ন মালামাল আটক করেছে ডিবি পুলিশ। পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০ টার সময় রুপসা ব্রীজ রোড়ে তিলককুদির বটতলা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সময় আন্তঃ জেলা ডাকাত দলের সদস্যসহ ১০ জনকে আটক করে। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহার করার জন্য ৩ টি শাটারগান, পিস্তলের গুলি, ৭ টি ডিবি পুলিশের কটি, হ্যান্ডক্যাপসহ অন্যান্য জিনিষ উদ্বার করা হয়। আটককৃতরা হলো মানিকগঞ্জ জেলার ঘিওর থানার আজিজ চৌধুরির পুত্র রাজ্জাক চৌধুরী(৩৩), ফারুক চৌধুরী (৩৮), কিসারগঞ্জ জেলার তারাইল থানার আরিফুজ্জামান (৩৮), রিপন গাজী(৩০), আলমগীর হোসেন(৩২), সাগর মিয়া( ৪০), হিরা মিয়া (৩৫), সোহেল (৩৫), আনিসুর রহমান (২৫) গফুর আলী(৩৬)। এ ব্যপারে রুপসা থানায় এস আই মুক্ত রায় চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেছে।


