নালিতাবাড়ী প্রতিনিধিঃ রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে স্কুলের শিশুরা শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন করে শিশু, নারী-পুরুষদের অমানবিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে।
এসময় রাশিয়া, আমেরিকা, ভারত, ইরান, তুরস্ক, বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রেসিডেন্টের ছবি হাতে নিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম রোহিঙ্গা জাতির সমস্যা সমাধানে অবিলম্বে আর্ন্তজাতিক সহযোগিতার আহবান জনিয়েছেন এই শিশুরা।


