লক্ষ্মীছড়িতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ২

আটক

জেলা প্রতিবেদকঃ খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে আহমদ আলী (৪০) নামে এক সবজি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন কবীর জানান, বৃহস্পতিবার(৭ মে) সন্ধ্যায় আহমদ আলী গরু আনতে বাড়ির পাশে আম বাগানে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার (৮ মে) সকালে ওই আম বাগান থেকে তার মরদেহ উদ্বার করা হয়।

এ ঘটনায় আহমত আলীর ছেলে আল আমিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত আসামিসহ দু’জনকে আটক করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।