লালবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড

রাজধানীর লালবাগের শহীদ নগর বউ বাজারের ৪নং গলির একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ শাকিল জানান, ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর পৌঁছায় বেলা ১২টা ৬ মিনিটে। ৮ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আশপাশের এলাকা থেকে ফায়ার সার্ভিসের আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্লাস্টিক কারখানাটি টিনশেডের।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।