লিজার মধু কুঞ্জে উত্তরখান থানার এস আই রবিউল

ফারুক হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধিঃ উত্তরখান থানার এস,আই রবিউল ২০/০৮/২০১৭ইং তারিখে রাত্রি ৩.০০ টার সময় লিজার ঘরের ভিতর আপত্তিকর অবস্থায় ধরে ফেলে এলাকাবাসী। মাষ্টারপাড়া এলাকায় লিজা দীর্ঘদিন যাবৎ মাধক ব্যবসা করে আসছে বলে জানা যায়। এলাকার সচেতন নাগরিকরা জানান এস আই রবিউল লিজার ঘরে আসা যাওয়া করতো। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম যে এস আই রবিউল ২০/০৮/২০১৭ ইং তারিখে আনুমানিক রাত ১২.০০ টার সময় লিজার ঘরে ঢুকেছে। এলাকাবাসীরা সবাই মিলে লিজার বাড়িকে ঘেরাও করে রেখে আনুমানিক রাত ৩.০০ টার সময় উত্তরখান থানার অসি হেলাল সাহেবকে বিষয়টি জানানো হয়। তারপর অসি সাহেব তার কর্তব্যরত পেট্রোল টিমের এস আই উজ্জল সাহেব ও তার ফোর্স নিয়ে ঘটনা স্থলে আসে। আসার পর লিজার বাড়ির গেটে নক করে। তার কিছুক্ষন পর লিজা ঘরের দরজা খুলে গেটের সামনে আসে এবং পুলিশকে প্রশ্ন করে আপনার কারা ? এবং এত রাতে কেনই বা এসেছেন ? প্রশ্নের উত্তরে পুলিশ সদস্য বলেন, “আমরা খবর পেয়েছি আপনার ঘরে একজন লোক আছে।” তারপর লিজা কিছুক্ষণ চুপচাপ থাকে। তারপর অসি সাহেব লিজাকে বলে, “আপনার ঘরে যদি কোন লোক থাকে সে যেই হোক তাকে বেরিয়ে আসতে বলেন।” এক পর্যায়ে লিজা ঘরের ভিতর থেকে এস আই রবিউলকে সাথে করে নিয়ে আসে। অসি সাহেব রবিউলকে বলেন, “আপনি এখানে কেন ?” তারপর রবিউল কান্নার সুরে অসিকে বলেন, “স্যার আমি ছরি, আমি অপরাধী, আমাকে চালান করে দেন।” তারপর পেট্রোল টিমের এস আই উজ্জল সাহেব হেনকাপ লাগিয়ে তাকে থানায় নিয়ে যায়। অসি হেলাল উদ্দিন ক্রাইম পেট্রোল বিডিকে জানান ঘটনা সত্য, আমরা প্রশাসনিক ব্যবস্থা নিতেছি। তারপর অসি সাহেবের কাছে আরও জানতে চেয়েছিলাম কোন মামলা হয়েছে কিনা ? আপনারা কোন পদক্ষেপ নিবেন কিনা ? উত্তরে অসি হেলাল সাহেব কোন সঠিক জাবাব ক্রাইম পেট্রোল বিডিকে দিতে পারে নাই। তাই সমগ্র জাতির বিবেকের কাছে প্রশ্ন, “এটাই কি পুলিশের চরিত্র ?”