শপথ নিলেন হাইকোর্টের ৮ বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টের আটজনকে স্থায়ী বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শপথ নেওয়া আট বিচারপতি হলেন- বিচারপতি এস এম মজিবর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি এম ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।

রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি পর্যায়ক্রমে তাদের শপথবাক্য পাঠ করান।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হাইকোর্টে নিয়োগ পাওয়া ১০ অতিরিক্ত বিচারপতির মধ্যে আটজনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি অতিরিক্ত বিচারপতি হিসেবে ১০ জন শপথ নিয়েছিলেন।

এর মধ্যে বিচারপতি ফরিদ আহমদ শিবলী স্থায়ী বিচারপতি থেকে বাদ পড়েছেন। আরেক বিচারপতি জে এন দেব চৌধুরী মারা গেছেন।