বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেতা শশী কাপুর আর নেই। সোমবার বিকেলে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৭৯ বছর। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে।
১৯৩৮ সালের ১৮ মার্চ জন্মগ্রহণ করেন শশী কাপুর। ২০১৪ সালে বুকে সংক্রমণ হয় তার। এরপর থেকেই অসুস্থ ছিলেন।
শশী কাপুর রাজ কাপুরের আগ এবং আওয়ারা সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর প্রায় ১৬০টির অধিক সিনেমায় অভিনয় তিনি। দিওয়ার, সত্যম শিবম সুন্দরম, কাভি কাভিসহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। এছাড়া বেশকিছু সিনেমা প্রযোজনাও করেছেন তিনি। অভিনয়ের জন্য তিনবার জাতীয় পুরস্কারসহ অন্যান্য পুরস্কার পেয়েছেন তিনি।


