শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ঢাকা মহানগর উত্তর শাখা ও সংশ্লিষ্ট থানাসমূহের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোতালেব হোসেন রতনসহ দলীয় নেতাকর্মীরা।

তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মাতৃভাষা রক্ষার সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।