নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়ক শাকিব খান নিরাপত্তা চেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় যে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৮ অক্টোবর ধার্য করেছেন আদালত।
বুধবার এ প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই হাবিবুল্লাহ খান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম সুব্রত শুভ ঘোষ প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী এ তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, গত ৫ মে বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনের রাতে হামলায় আহত হন শাকিব থান। পরে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানকে মূল পরিকল্পনাকারী উল্লেখ করে জিডি করেন শাকিব। জিডিতে চিত্রনায়ক সাইমন সাদিক ও খল অভিনেতা জিয়ার বিরুদ্ধেও অভিযোগ করা হয়।


