শাহজালালে প্রায় দেড় কেজি সোনা ও স্বর্ণলংকার সহ এক যাত্রী আটক

এস,এম,মনির হোসেন জীবন: ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৪৯০ গ্রাম সোনার বার ও স্বর্ণলংকার সহ সালা উদ্দিন শিকদার নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃত সোনার বাজার মূল্য প্রায় ৭৬ লাখ ৫৮ হাজার টাকা।

আজ শুক্রবার রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. সহিদুল ইসলাম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানায়, বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে দুবাই থেকে (ইকে- ৫৮৪) নম্বরের ফ্লাইটটি ঢাকায় পৌছায়। আর ওই বিমানের যাত্রী ছিলেন সালা উদ্দিন শিকদার। সে বিমানবন্দরে নেমে গ্রিন চ্যানেল এলাকা দিয়ে বাহিরে বের হবার সময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তার কাছে জানতে চান যে তার নিকট কোন সোনা আছে কিনা। জিঞ্জাসাবাদে সে তা অস্বীকার করেন। পরবর্তীতে তার কথায় গড়মিল থাকায় তাকে ব্যাপক জিঞ্জাসাবাদ করা হয়। পরে যাত্রী সালা উদ্দিন শিকদারের শরীর,লাগেজ ও তল্লাশী চালিয়ে তার নিকট থেকে পাত আকৃতির সাদা রংয়ের প্রলেপ দেওয়া ১ কেজি ৩৮৬ গ্রাম স্বর্ণবার ও ১০৪ গ্রাম স্বর্ণালংকার সহ মোট ১ কেজি ৪৯০ গ্রাম) সোনা উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা আজ রাতে জানান, যাত্রীকে শনাক্ত করে তার ব্যাগেজ ঘোষণা না দিয়ে স্ক্যান না করে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আটকে দেওয়া হয়। এরপর ল্যাগেজের ভিতর থেকে বিশেষ কায়দায় রাখা স্বর্ণের অসিত্ব পাওয়া যায়। পরবর্তীতে তার ল্যাগেজ ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। খুলে ল্যাগেজের মধ্যে বিশেষ কায়দায় রাখা সাদা রংয়ের প্রলেপ দেওয়া ১৩৮৬ গ্রাম স্বর্ণবার এবং দেহ তল্লাশি করে ১০৪ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। আটককৃত স্বর্ণবারে মোট মূল্য প্রায় ৭৬ লাখ ৫৮ হাজার টাকা। জব্দকৃত সোনার বার বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।